টেলিকম বিভাগকে ১২ হাজার ফেস মাস্ক দিলো এডিএন

১৪ জুন, ২০২০ ২১:৫৯  
টেলিযোগাযোগ ও ইন্টারনেট সার্ভিস সচল ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারিদের জন্য ১২ হাজার ফেস মাস্ক প্রদান করেছে এডিএন টেলিকম লিমিটেড। রোববার বাংলাদেশ সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে টেলিকম মন্ত্রী মোস্তাফা জব্বারের পক্ষ থেকে এগুলো গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান। এডিএন টেলিকম লিমিটেড এর ভাইস চেয়ারম্যান জহির আহমেদ কোম্পানির পক্ষে মাস্ক সামগ্রী হস্তান্তর করেন। এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিজুল ইসলাম, যুগ্ন-সচিব মোখলেছুর রহমান, এডিএন এর হেড অভ ব্র্যান্ড এন্ড এক্সটারনেল অফিসার তানভিন মো: হাফিজুল হক এবং চীফ প্রজেক্ট অফিসার মো: আজহারুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।